অতিরিক্ত ডিআইজি মোখলেসুর ও তার স্ত্রীর সম্পদ অনুসন্ধানে দুদক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০২০, ২০:৩২আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ২১:৩৪

দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রধান কার্যালয় পুলিশের অতিরিক্ত ডিআইজি মোখলেসুর রহমান ও তার স্ত্রী শরিফা বেগম মনির সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। রবিবার (২০ ডিসেম্বর) এই দম্পতির সম্পদ খতিয়ে দেখতে দুদকের উপ-পরিচালক আবু বকর সিদ্দিককে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। ১২তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা মো. মোখলেসুর রহমান বর্তমানে সারদায় বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে কর্মরত আছেন। তিনি ১৯৯১ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তার বিপি নম্বর ৬৪৯১০০৮৩১১।

দুদক সূত্রে জানা গেছে, নেত্রকোনা সদরের বাসিন্দা মোখলেসুর রহমানের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ জমা পড়ে দুদকে। দুদকের উপ-পরিচালক শাহীন আরা মমতাজকে অভিযোগ খতিয়ে দেখে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। পরে তিনি কমিশনে প্রতিবেদন দাখিল করেন। ওই প্রতিবেদনে বলা হয়, পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তা ও তার স্ত্রীর নামে যে পরিমাণ সম্পদ পাওয়া গেছে, তা তাদের বৈধ আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। পরে মোখলেসুর ও তার স্ত্রীর সম্পদের হিসাব তলব করা হয়। সম্প্রতি তারা দুদকে সম্পদ বিবরণী জমা দেন। সেটা যাচাই-বাছাইসহ এই দম্পতির স্থাবর-অস্থাবর সম্পদ অনুসন্ধানের জন্য উপ-পরিচালক আবু বকর সিদ্দিককে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুদক।

/এনএল/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম