মেয়াদোত্তীর্ণ পণ্য দিয়ে মিষ্টি তৈরি, ৬ লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০২০, ২২:৩৭আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ২২:৩৯

মেয়াদোত্তীর্ণ পণ্য দিয়ে মিষ্টি তৈরি, ৬ লাখ টাকা জরিমানা

মেয়াদোত্তীর্ণ প্রায় ১১ রকমের উপকরণ দিয়ে খাদ্য প্রস্তুত করার অপরাধে বংশালের আল নাসির সুইটস অ্যান্ড বেকারিকে ছয় লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাশ্বের আলম অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, পুরান ঢাকার বংশাল মোড় এলাকায় অবস্থিত আল নাসির সুইটস অ্যান্ড বেকারিতে অভিযানকালে  মেয়াদোত্তীর্ণ প্রায় ১১ রকমের উপকরণ দিয়ে খাদ্য প্রস্তুত করতে এবং আইনের অধীন নির্ধারিত পদ্ধতিতে মোড়কীকরণ, চিহ্নিতকরণ ও লেবেল সংযোজন ব্যতিরেকে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রয় করতে দেখা যায়। এ কারণে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর বিধান অনুযায়ী আল নাসির সুইটস অ্যান্ড বেকারি কর্তৃপক্ষকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ কামরুল হাসান, খাদ্য বিশ্লেষক মো. ফারহানুল আলম এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম