‘বঙ্গবন্ধু হচ্ছেন অসাধারণ আবেগের নাম’

বাংলা ট্রবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০২০, ১৬:৪০আপডেট : ২১ ডিসেম্বর ২০২০, ১৭:৩২

‘বঙ্গবন্ধু হচ্ছেন অসাধারণ আবেগের নাম’ ২০২১ সালে আমরা পালন করবো মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই দেশ পেলো স্বাধীনতা। আমরা একটি দেশ পেয়েছি, আমরা একটি মানচিত্র পেয়েছি, একটি পতাকা পেয়েছি। বঙ্গবন্ধু হচ্ছেন অসাধারণ আবেগের নাম। সোমবার (২১ ডিসেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আয়োজিত ‍মুজিববর্ষ নিয়ে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

বেবিচকের সদস্য (প্রশাসন) মো. মিজানুর রহমান স্বাগত বক্তব্য রাখেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার অর্জন ও দেশ গঠনের বিভিন্ন নির্দেশনার বিষয়গুলো তুলে ধরেন তিনি।

আলোচনা সভায় ‘বঙ্গবন্ধু: চিরঞ্জীব আলোকশিখা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী। প্রবন্ধে তিনি বলেন, ‘আমরা একটি দেশ পেয়েছি, আমরা একটি মানচিত্র পেয়েছি, একটি পতাকা পেয়েছি। বঙ্গবন্ধু হচ্ছেন অসাধারণ আবেগের নাম।’

কামাল চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। এটা কি শুধু কথার কথা! বঙ্গবন্ধু ভাষাভিত্তিক জাতীয়তার ভিত্তিতে এই উপমহাদেশে জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, যার উদাহরণ সারা পৃথিবীতে নেই।’

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ নিয়ে বিশ্লেষণ করেন কামাল আবদুল নাসের চৌধুরী। তিনি বলেন, বাংলা, বাঙালি শব্দটি বিভিন্ন সময়ে ব্যবহার হয়েছে। সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক ভাষণে বঙ্গবন্ধু বলেছিলেন, আজ থেকে এই অঞ্চলের নাম হবে বাংলাদেশ।

কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, ‘স্বাধীনতার পর আমাদের কিছুই ছিল না। মুক্তিযুদ্ধের সময় সব ধরনের অবকাঠামো নষ্ট হয়েছে। সিভিল এভিয়েশনসহ সব খাতকে নতুন করে শুরু করতে হয়েছে। স্বাধীনতার পর  ধ্বংসস্তূপ থেকে শুরু করতে হয়েছে।’ 

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, ‘জাতির পিতার চেতনায় আমরা উদ্বুদ্ধ। তার চেতনার কারণে সারা বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারছে। মুজিববর্ষে আমরা জাতির পিতাকে নতুন করে ধারণ করার সুযোগ পেয়েছি।’

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মুজিব কর্নার, বঙ্গবন্ধুর মুর‌্যাল স্থাপনসহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে বলেও  জানান তিনি।

অনলাইনে এই আলোচনায় বেবিচকের কর্মচারীরা ছাড়াও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থার কর্মচারীরা যুক্ত ছিলেন।

/সিএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম