এবার আকাশপথ বন্ধ করলো ওমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০২০, ২২:৪৩আপডেট : ২১ ডিসেম্বর ২০২০, ২২:৪৪

ওমান করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সৌদি আরবের পর এবার  এক সপ্তাহের জন্য সব আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে ওমান। মঙ্গলবার (২২ ডিসেম্বর) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সোমবার (২১ ডিসেম্বর) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

এদিকে ওমান সরকার নিষেধাজ্ঞা জারি করায় ২২ ডিসেম্বর থেকে এক সপ্তাহের জন্য মাস্কাটগামী বাংলাদেশ বিমানের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।  বাতিল করা ফ্লাইটগুলোর যাত্রীদেরকে  পুনরায়  ফ্লাইট চালুর পর আসন খালি সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এদিকে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় এক সপ্তাহের জন্য সব আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে সৌদি আরব। সোমবার (২১ ডিসেম্বর) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।

বাংলাদেশ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ বেশকিছু এয়ারলাইন্স সৌদি আরবে ফ্লাইট পরিচালনা করে আসছিল। বিমান জানিয়েছে, সৌদি আরব সরকার নিষেধাজ্ঞা প্রদান করায় ২১ ডিসেম্বর থেকে এক সপ্তাহের জন্য জেদ্দা, রিয়াদ ও দাম্মামগামী বাংলাদেশ বিমানের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিল করা ফ্লাইটের যাত্রীদেরকে পুনরায় ফ্লাইট  চালুর পর আসন খালি সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে।

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম