কম্বল রোদে দিতে গিয়ে ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০২০, ১৪:১৩আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ১৪:১৮

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল রাজধানীর কামরাঙ্গীচরে ভবনের ছাদ থেকে পড়ে রাশিদা বেগম (৪০) নামে নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনাটি ঘটে। স্বজনরা দাবি করেছেন, কম্বল রোদ দিতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।

মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত রাশিদা বরিশাল জেলার মুলাদী উপজেলার চর সেলিমপুর গ্রামের মেশিনারিজ ব্যবসা ব্যবসায়ী মোহাম্মদ সেন্টুর স্ত্রী। মোহাম্মদ সেন্টুর ভাই (ওই নারীর দেবর) মিন্টু জানান, রনি মার্কেট এলাকার ওই ভবনে ভাড়া বাসায় পরিবারসহ থাকতেন রাশিদা। আজ সকালে তিনি ছয় তলার ছাদে কম্বল রোদে দিতে যান। রেলিঙে কম্বল মেলে দেওয়ার সময় ঝাঁকি সামলাতে না পেরে ওপর থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে মেডিক্যালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

/এআরআর/এআইবি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম