যত প্রতিকূলতাই আসুক লক্ষ্য থেকে বিচ্যুত হবো না: তাপস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০২০, ১৭:১৪আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ১৭:৪২

যত প্রতিকূলতাই আসুক লক্ষ্য থেকে বিচ্যুত হবো না: তাপস

যত প্রতিকূলতাই আসুক, যত সমস্যাই আসুক না কেন, সুনির্দিষ্ট লক্ষ্য থেকে বিচ্যুত না হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) নগর ভবনে মেয়র হানিফ অডিটরিয়ামে অনুষ্ঠিত করপোরেশনের দ্বিতীয় পরিষদের পঞ্চম বোর্ড সভায় মেয়র এই প্রত্যয় ব্যক্ত করেন।

তাপস বলেন, ‘‘আমাদের প্রধানমন্ত্রী যে লক্ষ্য স্থির করে দিয়েছেন, সেটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য পূরণে করোনা মহামারির মাঝেও ‘মানব উন্নয়ন সমীক্ষা-২০২০’-এ দুই ধাপ এগিয়েছি। জনগণের কাছে এসব ইতিবাচক অগ্রগতি আপনাদের তুলে ধরতে হবে। এসব অগ্রগতিই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বের প্রতিফলন। তার বলিষ্ঠ নেতৃত্বে আমরা এগিয়ে চলেছি। সুতরাং, আমরা সেই লক্ষ্য থেকে কোনোভাবে বিচ্যুত হবো না। যত প্রতিকূলতাই আসুক, যত সমস্যাই আসুক, ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ থেকে প্রতিহত করবো এবং উন্নত বাংলাদেশের উন্নত রাজধানী হিসেবে ঢাকাকে আমরা গড়ে তুলবো।’

ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস কর্মকর্তাদের উদ্দেশ করে বলেন, ‘আমরা যে লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছি, সে লক্ষ্যে আপনাদের গতিশীল হতে হবে। আমরা এখনও সে গতি সঞ্চার করতে পারিনি। আমি আশা করি, সেই গতি সঞ্চারে আপনারা আরও বেশি উদ্যমী হবেন, উদ্যোগী হবেন।’

অবকাঠামো, রাস্তা সংস্কার, ফুটপাত ও নর্দমা নির্মাণের যে কার্যক্রমগুলো রয়েছে, সেগুলো সময় মতো সম্পন্ন হয়নি। বরং অনিশ্চয়তা দেখা দিচ্ছে জানিয়ে ডিএসসিসি মেয়র প্রকৌশল বিভাগকে উদ্দেশ করে বলেন, ‘আপনারা সূচি নির্ধারণ করে কাজগুলো সম্পন্ন করুন। আর কোনও সময় বৃদ্ধি করা হবে না। নির্ধারিত সময়সীমার মধ্যে ঠিকাদাররা কাজ সম্পন্ন করে তারপরে বিল পাবেন। সে বিষয়টি নিশ্চিত করবেন। যাতে  আমরা নতুন কাজগুলো যথাসময়ে শুরু করতে পারি।’

এ সময় তিনি কাউন্সিলরসহ উপস্থিত সবাইকে ইংরেজি নববর্ষের আগাম শুভেচ্ছা জানান।

পরে বোর্ড সভার আলোচ্যসূচি অনুযায়ী ৯ সদস্যবিশিষ্ট বাজার মূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রণ বিষয়ক স্থায়ী কমিটি গঠন করা হয়। এ সময় ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস ৯ সদস্যের কমিটির সদস্যদের নাম প্রস্তাব করলে উপস্থিত সবাই একযোগে তা অনুমোদন করেন।

৪৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শহীদ উল্লাহকে সভাপতি করে গঠিত বাজার মূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রণ বিষয়ক স্থায়ী কমিটির বাকি সদস্যরা হলেন, সাধারণ আসনের ৬৪ নম্বর ওয়ার্ডের মো. মাসুদুর রহমান মোল্লা, ৬৮ নম্বর ওয়ার্ডের মাহমুদুল হাসান, ৫০ নম্বর ওয়ার্ডের মাসুদ মোল্লা, ২২ নম্বর ওয়ার্ডের জিন্নাত আলী, ৬১ নম্বর ওয়ার্ডের মো. জুম্মন মিয়া এবং সংরক্ষিত আসনের ১৫ নম্বর ওয়ার্ডের নাজমা বেগম, ২১ নম্বর সংরক্ষিত আসনের সেলিনা খান ও ২ নম্বর সংরক্ষিত আসনের মাকসুদা শমসের।

উল্লেখ্য, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর ৫০ নম্বর ধারা অনুযায়ী, উল্লিখিত বাজার মূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রণ বিষয়ক স্থায়ী কমিটি গঠন করা হয়।

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের