এক দফতরে চেয়ারম্যান, তিন দফতরে নতুন ডিজি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০২০, ১৭:৪১আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ১৮:২৪

জনপ্রশাসন মন্ত্রণালয়

পাট অধিদফতর, গ্রন্থাগার অধিদফতর, বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টারে নতুন মহাপরিচালক এবং বাংলাদেশ পাট করপোরেশনে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (২১ ডিসেম্বর) রাতে এই নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক সঞ্জয় কুমার চক্রবর্তীকে গ্রন্থাগার অধিদফতরের মহাপরিচালক, ওয়াকফ প্রশাসক এসএম তরিকুল ইসলামকে বাংলাদেশ পাট করপোরেশনের চেয়ারম্যান, খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার হোসেন আলী খন্দকারকে পাট অধিদফতরের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

একইসঙ্গে ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দ্য পুওরেস্ট প্রকল্পের পরিচালক শেখ মো. কাবেদুল ইসলামকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব করা হয়েছে। অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মফিজ উদ্দিন আহমেদকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে বদলি করা হয়েছে।

এছাড়া স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব সাখাওয়াত হোসেনকে জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক  (এমডি) ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারহিনা আহমেদকে আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রকের কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রক করা হয়েছে।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাবিনা ইয়াসমিনকে বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টারের মহাপরিচালক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শহিদুল আলমকে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল হামিদ জমাদ্দারকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক পদে বদলি করা হয়েছে।

/এসআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম