সাইনবোর্ড সর্বস্ব বিএড কলেজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০২০, ১৮:৪৫আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ১৯:৫৯

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন-অর-রশিদ

লাল তালিকাভুক্ত ৩৭টি বেসরকারি শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটসহ অনেক বিএড কলেজের প্রয়োজনীয় প্রশিক্ষক ও অবকাঠামো নেই। আবার  মূল ক্যম্পাসের বাইরে ক্যাম্প করে অনেক প্রতিষ্ঠান প্রশিক্ষণার্থীদের ভর্তি নিচ্ছে। এসব প্রতিষ্ঠানের  বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ। দুর্নীতি দমন দমিশন (দুদক) এবং র‌্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি এ আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (২২ ডিসম্বের) বাংলা ট্রিবিউনে ‘প্রশিক্ষণ ছাড়াই মিলছে বিএড সনদ’ শিরোনামে সংবাদ প্রকাশের পর একটি বেসরকারি টেলিভিশনে ভার্চুয়ালি অংশ নিয়ে সাইনবোর্ড সর্বস্ব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

অধ্যাপক ড. হারুন-অর-রশিদ বলেন, ‘আজ যখন সংবাদ প্রকাশিত হয়েছে, এ ক্ষেত্রে আমাদের দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, দুদক ও অন্যান্য সংস্থা যারা রয়েছে, তারা ব্যবস্থা নিতে পারে। ’

মূল ক্যম্পাস ছাড়া অন্য কোথাও ক্যাম্প স্থাপন করে ভর্তি নেওয়া এবং অননুমোদিত প্রতিষ্ঠানের বিষয়ে উপাচার্য বলেন, ‘যেগুলো অনুমোদিত নয় এবং ক্যাম্প স্থাপন করেছে, সেগুলো কোচিং সেন্টারের মতো। সেগুলো বাণিজ্যিক উদ্দেশ্যে করা হয়েছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। ’

উপাচার্য বলেন, ‘আমরা ৩৭টি প্রতিষ্ঠানকে লাল তালিকাভুক্ত করেছি।  আদালতের মামলার কারণে আমরা পরীক্ষা নিতে বাধ্য হই।  ’

উপাচার্য আরও বলেন, ‘আমরা আর কোনও প্রতিষ্ঠানের অনুমোদন দেবো না। মনিটরিং ব্যবস্থা জোরদার করছি।  সাইনবোর্ড সর্বস্ব যেগুলো রয়েছে, সেগুলোর যাতে অস্তিত্ব না থাকে সে ব্যবস্থা নেবো। ’

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম