সব মেরিটাইম সংস্থাকে এক সঙ্গে কাজ করার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০২০, ২০:০৫আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ২০:০৭

বাংলাদেশ নৌবাহিনী আয়োজিত সেমিনার সমুদ্র সম্পদের সুষ্ঠু ব্যবহার ও এই সম্পদকে যথাযথভাবে কাজে লাগানোর মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে সব মেরিটাইম সংস্থাকে একসঙ্গে কাজ করা ও সমন্বিত পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী আয়োজিত এক সেমিনারে বক্তারা এই আহ্বান জানান।

সমুদ্র পথে বাণিজ্যের সম্প্রসারণসহ বিভিন্ন বিষয় নিয়ে এই সেমিনারের আয়োজন করে নৌবাহিনী। বাৎসরিক সমুদ্র সচেতনতা বিষয়ক এই সেমিনারে বাণিজ্যের সম্প্রসারণসহ জ্বালানি নিরাপত্তায় সামুদ্রিক সম্পদের ব্যবহার, মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, পরিবেশ ও জীব বৈচিত্র্য রক্ষা, সমুদ্র সম্পদের নিরাপত্তা রক্ষার চ্যালেঞ্জ মোকাবিলার কথা বলা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া ‘এক্সারসাইজ সেফগার্ড-২০২০’ এর অংশ হিসেবে মঙ্গলবার (২২ ডিসেম্বর) চট্টগ্রামের বানৌজা ঈসা খানের স্কুল অব মেরিটাইম ওয়ার ফেয়ার অ্যান্ড ট্যাকটিক্স (এসএমডব্লিউটি) এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল এম মোজাম্মেল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সেমিনারে বাংলাদেশ কোস্টগার্ড, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, পায়রা বন্দর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়, মেরিন ফিশারিজ একাডেমি, বাংলাদেশ শিপিং করপোরেশন, বিআইডব্লিউটিএ, চট্টগ্রাম কাস্টমস হাউজ, বাংলাদেশ ওশানোগ্রাফি রিসার্চ ইনস্টিটিউট (বিওআরআই), চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড এবং সেনা ও বিমান বাহিনীর প্রতিনিধিরা তাদের বক্তব্য তুলে ধরেন। এসময় অন্যান্যের মধ্যে চট্টগ্রাম নৌ অঞ্চলের উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তা এবং বিভিন্ন মেরিটাইম সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

 

 

/জেইউ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম