এমপিওভুক্ত কারিগরি শিক্ষকদের তথ্য চেয়েছে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০২০, ২০:৫৬আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ২১:১৮

এমপিওভুক্ত কারিগরি শিক্ষকদের তথ্য চেয়েছে সরকার

যেসব কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন-ভাতা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর থেকে দেওয়া হচ্ছে, তাদের তথ্য চাওয়া হয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এ সংক্রান্ত আদেশ জারি করে।

আদেশে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর থেকে এখনও যেসব কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন-ভাতাদি পরিশোধ করা হচ্ছে, সেসব প্রতিষ্ঠান চিহ্নিত করে তার তালিকা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এমতাবস্থায় যেসব প্রতিষ্ঠানের কারিগরি শাখা এমপিওভুক্ত, কিন্তু এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতাদি অদ্যাবধি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর থেকে প্রদান করা হচ্ছে, এমন প্রতিষ্ঠানগুলোর কারিগরি শাখার এমপিওভুক্তির সরকারি আদেশ, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পদবিসহ নামের তালিকা সর্বশেষ এমপিও কপি (হার্ড কপি ও সফট কপি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরে পাঠাতে অনুরোধ করা হলো।

আরও পড়ুন:

২৩ ডিসেম্বরের মধ্যে শিক্ষকদের যেসব তথ্য চেয়েছে সরকার

 অ্যাসাইনমেন্ট নিয়ে শিক্ষকদের জন্য আসছে নতুন নির্দেশনা

সরকারি আদেশ ফেসবুকে শেয়ার করলে ব্যবস্থা!

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম