পারটেক্স গ্রুপের চেয়ারম্যানের অবস্থা আশঙ্কাজনক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০২০, ১৬:৫৯আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ২০:৫২

এম এ হাসেম করোনাভাইরাসে আক্রান্ত পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ হাসেমের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন তার ছেলে আজিজ আল কায়সার। এর আগে দেশের কয়েকটি গণমাধ্যমে এম এ হাসেম মারা গেছেন বলে খবর প্রকাশিত হয়।
যেসব গণমাধ্যম মৃত্যুর খবর প্রকাশ করেছে তা সঠিক নয় উল্লেখ করে আজিজ আল কায়সার বাংলা ট্রিবিউনকে জানান, তার বাবা রাজধানীর এভারকেয়ার (সাবেক অ্যাপোলো) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা আশঙ্কাজনক। বুধবার (২৩ ডিসেম্বর) বিকাল ৪টা ৪০ মিনিটে তিনি এ তথ্য জানান।

এভারকেয়ার হাসপাতালের হেড অব মেডিক্যাল সার্ভিসেস ডা. আরিফ মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, তিনি মারা যাননি, ভেন্টিলেটরে আছেন। তার অবস্থা ক্রিটিক্যাল।

প্রসঙ্গত, এম এ হাসেম করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। এম এ হাসেম হাসপাতালে ভর্তির সময় তার ছেলে আজিজ আল কায়সার বাংলা ট্রিবিউনকে জানিয়েছিলেন, করোনা পজিটিভ হওয়ার পর তার বাবাকে ১১ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত ১৬ ডিসেম্বর অক্সিজেন স্যাচুরেশন ১০০-এর নিচে নেমে গেলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

/জিএম/জেএ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম