জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নিরলসভাবে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০২০, ১৭:৩৯আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ১৭:৪১

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী মো. শাহাব উদ্দিন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বর্তমান সরকার বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রকার প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সফলতার সঙ্গে কাজ করছে। জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি কমাতে সরকার বিভিন্ন ধরনের অভিযোজন ও প্রশমনমূলক কার্যক্রম নিরলসভাবে বাস্তবায়ন করছে। এক্ষেত্রে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত নিজ নিজ জনগণের স্বার্থে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একযোগে কাজ করলে এ কার্যক্রম আরও গতিশীল হবে।

বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে ঢাকায় আরব আমিরাত দূতাবাসের উদ্যোগে আবুধাবির ফাতেমা বিনতে হাজজা আল নাহিয়ান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মায়সুন বার্বারের সঙ্গে অনুষ্ঠিত অনলাইন বৈঠকে ভিডিও করফারেন্সিং এর মাধ্যমে যুক্ত হয়ে পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিন এ সব কথা বলেন।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) আহমদ শামীম আল রাজী, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মো. মিজানুল হক চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

বাংলাদেশে জলবায়ু পরিবর্তন অভিযোজনে কাজ করার আগ্রহ ব্যক্ত করে আবুধাবির ফাতেমা বিনতে হাজজা আল নাহিয়ান ফাউন্ডেশনের  নির্বাহী পরিচালক বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত বন্যা নিয়ন্ত্রণসহ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিভিন্ন ধরনের অভিযোজন কার্যক্রম বাস্তবায়ন করছে।’ তিনি বলেন, ‘এ কাজে তারা স্কুল-কলেজের শিক্ষার্থীসহ যুব সম্প্রদায়কে ব্যাপকভাবে সম্পৃক্ত করছে।   বাংলদেশের যুব সম্প্রদায়কে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সম্পৃক্ত করতে তারা বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী।’

এসময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেন,  ‘বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত নিজ নিজ জনগণের স্বার্থে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একযোগে কাজ করলে এ কার্যক্রম আরও গতিশীল হবে।’

 

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম