কারাগার থেকে মেয়র নির্বাচিত হলেন জি কে গউছ

হবিগঞ্জ প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০১৫, ০৬:২২আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৫, ০৬:২৫

হবিগঞ্জ হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে কারাগার থেকে তৃতীয়বারে মতো মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব জি কে গউছ। তিনি ১০৭৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকট প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান (আওয়ামী লীগের বিদ্রোহী) পেয়েছেন ৯২৬৪  ভোট। রাতে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা গেছে।

জি কে গউছ সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় সিলেট কারাগারে আটক আছেন।

হবিগঞ্জের পাঁচ পৌরসভায় বিএনপির তিন প্রার্থী জয় পেয়েছেন। তারা হলেন হবিগঞ্জ পৌরসভার জি কে গউছ, নবীগঞ্জ পৌরসভার ছাবির আহমেদ ও চুনারুঘাট পৌরসভার নাজিম উদ্দিন শামছু।

অবশিষ্ট দুই পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জয় পেয়েছেন। তারা হলেন শায়েস্তাগঞ্জ পৌরসভার ছালেক মিয়া ও মাধবপুর পৌরসভার হিরেন্দ্র লাল সাহা।

রাতে ঘোষিত ফলাফলে জেলা রিটার্নিং অফিসার শফিউল আলম বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম