সোশ্যাল মিডিয়া এবং ওটিটি প্ল্যাটফর্মে বিজ্ঞাপন প্রদর্শন নীতিমালা করতে কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০২০, ২১:২৩আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ২১:২৩

তথ্য মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ওভার দ্য টপ (ওটিটি) প্ল্যাটফর্মে কন্টেন্ট প্রদর্শনের বিষয়ে ওটিটি নীতিমালা প্রণয়নে ১৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে সরকার। মঙ্গলবার (২২ ডিসেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে তথ্য মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ওভার দ্য টপ (ওটিটি) প্ল্যাটফর্ম ব্যবহার করে বিজ্ঞাপনসহ বিভিন্ন কন্টেন্ট প্রদর্শনের বিষয়ে ওটিটি নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ নীতিমালা প্রণয়নে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (সম্প্রচার) সভাপতি ও উপ-সচিবকে (টিভি-২) সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক, বাংলাদেশ বেতারের মহাপরিচালক, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের একজন উপযুক্ত প্রতিনিধি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের একজন উপযুক্ত প্রতিনিধি, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের একজন উপযুক্ত প্রতিনিধি, টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল হক বাবু, নাট্যকার তারিক আনাম খান, চলচ্চিত্র পরিচালক অমিতাভ রেজা চৌধুরী, চলচ্চিত্রকার ও প্রযোজক পিপলু আর খান, টিভি ড্রামা ডিরেক্টরস গিল্ডের সভাপতি অথবা সাধারণ সম্পাদক বা মনোনীত প্রতিনিধি এবং ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অথবা সাধারণ সম্পাদক বা মনোনীত প্রতিনিধি।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম