পুলিশ পরিবারের সন্তানদের সঙ্গে মতবিনিময় পুনাকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০২০, ২১:৫৩আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ২১:৫৬

পুলিশ পরিবারের সন্তানদের সঙ্গে মতবিনিময় পুনাকের

পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভাপতি জীশান মীর্জা বলেছেন, আমাদের সন্তানদের মনের দরজা খুলে দিতে আমরা কাজ করছি। পিতা-মাতার পেশা সম্পর্কে সন্তানদের উপলব্ধি কী ও তারা কীভাবে পরিবারকে মূল্যায়ন করে, তাদেরকে সেটা জানানো অত্যন্ত জরুরি। তিনি বলেন, ‘আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে।’

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে পুলিশ পরিবারের ১০ থেকে ১৮ বছর বয়সী সন্তানদের জন্য ‘এসো শিখি ও মনের কথা বলি’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাইবার স্পেসে শিশুদের ঝুঁকি এড়াতে করণীয় নিয়েও আলোচনা করা হয় অনুষ্ঠানে।

পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) পুলিশ পরিবারের নারী সদস্যদের ক্ষমতায়ন ও তাদের সন্তানদের মানসিক বিকাশ এবং মেধার উন্নয়নে গত তিন দশক ধরে কাজ করে আসছে। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে পুনাক বৃহস্পতিবার রাজারবাওগ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ পরিবারের ১০ থেকে ১৮ বছর বয়সী সন্তানদের জন্য “এসো শিখি ও মনের কথা বলি” শীর্ষক এক মতবিনিময় সভার আয়োজন করে। এতে পুনাকের বিভিন্ন স্তরের সদস্যারা ছাড়াও পুলিশ পরিবারের ৫৯ জন সন্তান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পুনাকের প্রচার ও সাংস্কৃতিক সম্পাদিকা নাসিম আমিন। তিনি বলেন, ‘শিশুদের সঠিক শারীরিক ও মানসিক বিকাশের ক্ষেত্রে পরিবারের সদস্যদের, বিশেষ করে পিতা-মাতার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ সন্তানের মানসিক বিকাশে পিতা-মাতার সচেতনতার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানের প্রথম পর্বে শিশু-কিশোরদের মাঝে সাইবার বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও সাইবার অপরাধ সংক্রান্ত নানা বিষয়ে বক্তব্য রাখেন ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার মাহ্ফুজা লিজা। শিশু-কিশোররা কীভাবে নিজেদের অজান্তে সাইবার স্পেস ঝুঁকিতে পড়ে, এসব ঝুঁকি এড়াতে কী কী সতর্কতা অবলম্বন করা যেতে পারে, বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস ও সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টের নিরাপত্তা বিধানে কী করণীয় ইত্যাদি বিষয়ে তিনি আলোচনা করেন।

দ্বিতীয় পর্বে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাইমা নিগার শিশু-কিশোরদের পরিবারে, স্কুলে এবং বন্ধুদের সঙ্গে বিভিন্ন মনস্তাত্ত্বিক অভিজ্ঞতা ও সমস্যা নিয়ে উন্মুক্ত আলোচনা ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

 

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম