কলামিস্ট বখতিয়ার উদ্দীন চৌধুরী মারা গেছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০২০, ০৮:২৩আপডেট : ২৫ ডিসেম্বর ২০২০, ১৫:৫৩

বখতিয়ার উদ্দীন চৌধুরী বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক বিশ্লেষক ও বিশিষ্ট কলামিস্ট বখতিয়ার উদ্দীন চৌধুরী মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। আজ শুক্রবার (২৫ ডিসেম্বর) রাতের প্রথম প্রহরে ইন্তেকাল করেছেন তিনি।

প্রতি বৃহস্পতিবার বাংলা ট্রিবিউনে তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি ও আন্তর্জাতিক বিষয়ে কলাম লিখতেন। সর্বশেষ ২৪ ডিসেম্বরও তিনি বাংলা ট্রিবিউনের জন্য কলাম লিখেছেন।

সাংবাদিক ও কলামিস্ট আনিস আলমগীর বাংলা ট্রিবিউনকে বলেন, বৃহস্পতিবার দিনগত রাত সোয়া ২টায় তিনি রাজধানীর বারডেম হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি ডায়াবেটিস ও কিডনি সমস্যাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। তবে হঠাৎ অসুস্থতা বেড়ে যাওয়ায় গতকালই তাকে হাসপাতালে নেওয়া হয়।

আজ বাদ জুমা জানাজা শেষে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

বখতিয়ার উদ্দীন চৌধুরী ১৯৪৮ সালের ১৭ আগস্ট চট্টগ্রামের হাটহাজারীতে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ছাত্রজীবনে তিনি চট্টগ্রামের বিশিষ্ট আওয়ামী লীগ নেতা জহুর আহমেদ চৌধুরীর সংস্পর্শে এসে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত হন। পরবর্তীতে জাতীয় রাজনীতি, ব্যবসা-বাণিজ্য এবং সর্বশেষ লেখালেখিতে জড়িত হয়ে পড়েন। জাতীয় দৈনিক এবং অনলাইনে তিনি নিয়মিত লেখক ছিলেন। মুক্তিযোদ্ধা বখতিয়ার উদ্দীন চৌধুরী প্রগতিশীল লেখক হিসেবে সর্বমহলে খ্যাতি ও জনপ্রিয়তা অর্জন করেন।

/এসএএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের