পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেম বনানী কবরস্থানে সমাহিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০২০, ১৭:৫৪আপডেট : ২৫ ডিসেম্বর ২০২০, ১৮:০০


এম এ হাসেম

পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানও সাবেক সংসদ সদস্য এম এ হাসেমের জানাজা শুক্রবার (২৫ ডিসেম্বর) বাদ জুমা রাজধানীর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়েছে। এরপর তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।

আজাদ মসজিদে জুমার নামাজের পর এম এ হাসেমের বড় ছেলে আজিজ আল কায়সার বাবার আত্মার মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চান। এসময় তিনি তার বাবার জন্য সবার কাছে ক্ষমা চান। কারও দেনা–পাওনা থাকলে তার সঙ্গে দেখা করার কথা বলেন। এরপর এম এ হাসেমের জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় কিছু লোক অংশ নিতে না পারায় পরে বেলা সোয়া দুইটায় দ্বিতীয় দফা জানাজা অনুষ্ঠিত হয়। এরপর ফুল দিয়ে সজ্জিত একটি অ্যাম্বুলেন্সে করে তার লাশ বনানী কবরস্থানে নিয়ে যাওয়ার পর সেখানে তাকে দাফন করা হয়।

গত বুধবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া একটার দিকে  এম এ হাসেম ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। এম এ হাসেম মৃত্যুকালে তার  স্ত্রী সুলতানা হাসেম এবং পাঁচ ছেলে আজিজ আল কায়সার, আজিজ আল মাহমুদ, আজিজ আল মাসুদ, রুবেল আজিজ, শওকত আজিজসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

জানা গেছে, এম এ হাসেম ১৯৪৩ সালের ৩০ আগস্ট নোয়াখালীতে জন্মগ্রহণ করেন এবং ১৯৬২ সালে তামাকের ব্যবসার মাধ্যমে তার ব্যবসায়ী জীবনের সূচনা করেছিলেন। পরবর্তী সময়ে তিনি উৎপাদন ও পরিষেবাবিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠান বিশেষ করে ফার্নিচার, বোর্ড, খাদ্য ও পানীয়, প্লাস্টিক, কাগজ, তুলা, সুতা, পাট, রিয়েল এস্টেট, টেক্সটাইল, শিপিং, অ্যাগ্রো, গার্মেন্টস, এরোমেরিন লজিস্টিকস ইত্যাদি গড়ে তোলেন।

এম এ হাসেম সিটি ব্যাংক লিমিটেড এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা। তিনি জনতা ইনস্যুরেন্সও প্রতিষ্ঠা করেছিলেন। নোয়াখালীর এম এ হাসেম কলেজ এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির অন্যতম প্রতিষ্ঠাতা।

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম