আবদুল কাদেরের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০২০, ১১:৩৬ আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ১১:৩৬

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ (ছবি সংগৃহীত) জনপ্রিয় অভিনেতা আবদুল কাদেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। শনিবার (২৬ ডিসেম্বর) সকালে আবদুল কাদেরের ইন্তেকালের খবরে তথ্যমন্ত্রী বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

তার জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক শোকবার্তায় মন্ত্রী বলেন, ‘কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের “কোথাও কেউ নেই” ধারাবাহিক নাটকে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠা আবদুল কাদের অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন ও ম্যাগাজিন অনুষ্ঠানেও প্রিয়মুখ ছিলেন। তার অভিনীত নাটক ও অন্যান্য শিল্পের মাধ্যমে তিনি মানুষের মাঝে বেঁচে থাকবেন।’

উল্লেখ্য, আজ (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন আবদুল কাদের (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

গত ১৫ ডিসেম্বর চেন্নাইয়ের একটি হাসপাতালে এই অভিনেতার ক্যানসার ধরা পড়ে। শারীরিক অবস্থা ভালো না থাকায় সেখানকার চিকিৎসকেরা তাকে কেমোথেরাপি দিতে পারেননি। ২০ ডিসেম্বর সন্ধ্যায় অভিনেতাকে ঢাকায় এনে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর পরিস্থিতির কিছুটা উন্নতি হয়। কিন্তু ২৪ ডিসেম্বর রাত ১২টার দিকে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করেন।

আবদুল কাদের নাটক, বিজ্ঞাপন, চলচ্চিত্র—তিন মাধ্যমেই জনপ্রিয়। তিনি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নিয়মিত শিল্পী ছিলেন।

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটকে বদি চরিত্রে অভিনয় করে পরিচিতি পান তিনি। অভিনয়ের পাশাপাশি বেশ কিছু বিজ্ঞাপনচিত্রেও কাজ করেছিলেন কাদের। তিনি বাংলাদেশ টেলিভিশনের নাট্যশিল্পী ও নাট্যকারদের একমাত্র সংগঠন টেলিভিশন নাট্যশিল্পী ও নাট্যকার সংসদ টেনাশিনাসের সহ-সভাপতি। আবদুল কাদের নাটকের দল- থিয়েটারের সদস্য। দলটির ৩০টি প্রযোজনায় এক হাজারের বেশি প্রদর্শনীতে অভিনয় করেছেন তিনি। মঞ্চে তিনি অভিনয় করেছেন ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’, ‘এখনো ক্রীতদাস’, ‘তোমরাই’, ‘স্পর্ধা’, ‘দুই বোন’, ‘মেরাজ ফকিরের মা’ নাটকগুলোয়। আবদুল কাদের বাটা বাংলাদেশের সাবেক কর্মকর্তা।

আরও পড়ুন...

চলে গেলেন বদি ভাই 

আবদুল কাদেরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

/এমএইচবি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৬ জনকে গুলি করার দায় স্বীকার করলেন সন্ত্রাসী রায়হান, বললেন ‘লাগলে সহায়তা দেবো’
৬ জনকে গুলি করার দায় স্বীকার করলেন সন্ত্রাসী রায়হান, বললেন ‘লাগলে সহায়তা দেবো’
দলীয় পরিচয়ে চাঁদাবাজি করলে ছাড় নয়: ববি হাজ্জাজ
দলীয় পরিচয়ে চাঁদাবাজি করলে ছাড় নয়: ববি হাজ্জাজ
৩৯৫ কোটি বছরের পুরোনো এশিয়ার প্রাচীনতম পাথরের সন্ধান
৩৯৫ কোটি বছরের পুরোনো এশিয়ার প্রাচীনতম পাথরের সন্ধান
ব্যাটারিচালিত রিকশাচালকদের ৮৪ শতাংশই ঢাকায় এসেছেন গ্রামে কাজ না থাকায়: জরিপ
ব্যাটারিচালিত রিকশাচালকদের ৮৪ শতাংশই ঢাকায় এসেছেন গ্রামে কাজ না থাকায়: জরিপ
সর্বাধিক পঠিত
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ