গ্রাম আদালত সহকারীদের চাকরি স্থায়ী করার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০২০, ১৫:৪৪আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ১৬:০৭

মানববন্ধন

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের আওতায় চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়েছে বাংলাদেশ গ্রাম আদালত সহকারী সমিতি।

শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সমিতির আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান গ্রাম আদালত সহকারীরা।

বক্তারা বলেন, সারাদেশের আদালতগুলোয় মামলাজটের হার কমাতে উদ্যোগী সরকার। এ লক্ষ্যে সারাদেশে স্থানীয় পর্যায়ে মামলা জট নিরসনে ও দ্রুত সময়ের মধ্যে মামলা নিষ্পত্তির কাজ করে যাচ্ছে গ্রাম আদালত। বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের আওতায় দেশের ৮টি বিভাগের ৩০টি জেলার ১৫৪টি উপজেলার এক হাজার ১০১টি ইউনিয়নে গ্রাম আদালত কার্যক্রম চলমান। এটি চারটি সহযোগী বেসরকারি সংস্থার মাধ্যমে স্থানীয় সরকার বিভাগ বাস্তবায়ন করছে।

প্রকল্পটি ডিসেম্বরেই শেষ হয়ে যাচ্ছে। মেয়াদ শেষে এক হাজার ২০১ জন গ্রাম আদালত সহকারী কর্মসংস্থান হারাবেন। নতুন করে এ দায়িত্ব ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের দেওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু তাদের পক্ষে তার নিজের কাজ করে গ্রাম আদালতের কাজ করা সম্ভব হবে না। জনগণের দোরগোড়ায় অল্প সময়ে স্বল্প খরচে আইনি সেবা পৌঁছে দেওয়ার জন্য এবং গ্রাম আদালতের কাজের জন্য আলাদাভাবে একজন গ্রাম আদালত সহকারী প্রয়োজন। তাই গ্রাম আদালতকে সক্রিয় রাখতে এর সহকারীদের চাকরি স্থায়ীকরণসহ সারাদেশে ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত সহকারী নিয়োগ প্রয়োজন বলেও তারা দাবি জানান।

সমিতির সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি বিশ্বজিৎ রায়, সাধারণ সম্পাদক আল কামাল হাসান মোস্তফা, আফরোজা ইয়াসমীন প্রমুখ।

/বিআই/এসটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম