বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনায় আসাজো’র প্রতিবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০২০, ১৬:২৫আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ১৬:২৭

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনায় আসাজো’র প্রতিবাদ কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক জোট (আসাজো)। শনিবার (২৬ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আসাজো'র পক্ষে থেকে আয়োজিত এক মানববন্ধনে জোটের নেতারা এ প্রতিবাদ জানান।
বক্তারা বলেন, জাতির পিতার ভাস্কর্য ভাঙার মাধ্যমে মৌলবাদী ও সাম্প্রদায়িক গোষ্ঠী ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে। দেশের শিল্প-সংস্কৃতির জন্য এটি মারাত্মক হুমকি। দেশের অব্যাহত উন্নয়ন-অগ্রগতি যারা সহ্য করতে পারছে না, তারাই জাতির পিতার ভাস্কর্য ভেঙে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছে।
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জোর দাবি জানিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধভাবে মৌলবাদী ও সাম্প্রদায়িক গোষ্ঠীকে রুখে দেওয়ার আহ্বান জানান তারা।
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম সুমনসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দরা এসময় বক্তব্য রাখেন। মানববন্ধন কর্মসূচি শেষে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারা আনন্দ মিছিলে অংশ নেন।

/বিআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি