বন্ধ চিনিকল চালু করার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০২০, ১৭:০৬আপডেট : ২৭ ডিসেম্বর ২০২০, ১৭:০৮

বন্ধ চিনিকল চালু করার আহ্বান অনতিবিলম্বে বন্ধ করে দেওয়া ৬টি চিনিকল চালু করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। রবিবার (২৭ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এই আহ্বান জানান তিনি। বাংলাদেশ আখচাষি ইউনিয়নের উদ্যোগে এই মানববন্ধন করা হয়।

সাইফুল হক বলেন, ‘অব্যবস্থাপনা, চুরি, দুর্নীতি ও অনিয়মের কারণে কোনোভাবেই এই জাতীয় শিল্প ধ্বংস হতে দেওয়া যায় না। আখের ভরা মৌসুমে আমলাতান্ত্রিক সিদ্ধান্তে ছয়টি চিনিকল বন্ধ করে দেওয়ায় আখচাষি ও চিনিকলের শ্রমিক-কর্মচারীরা চরম দুরাবস্থায় নিপতিত হয়েছেন। করোনার এই দুর্যোগকালীন সময়ে চাষি ও শ্রমিকদের সঙ্গে এই নিষ্ঠুরতা মেনে নেওয়া যায় না। জনগণের প্রতি দায়িত্বশীল কোনও সরকার এইভাবে দেশের ঐতিহ্যবাহী চিনি শিল্পের বিরুদ্ধে অবস্থান নিতে পারে না।’

তিনি ক্ষোভের সঙ্গে উল্লেখ করেন, একই রকম যুক্তি দেখিয়ে রাষ্ট্রায়ত্ত ২৫টি পাটকল বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘সুগার করপোরেশনসহ চিনিকলগুলোর ব্যবস্থাপকদের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে চিনিকল বন্ধ করে দেওয়া ‘মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলার সামিল।’

তিনি আধুনিকায়ন করে এবং যাবতীয় অব্যবস্থাপনা দূর করে রাষ্ট্রীয় অগ্রাধিকারের ভিত্তিতে চিনিকলের পুনরুজ্জীবনের দাবি জানান।

আখচাষি ইউনিয়নের সাধারণ সম্পাদক আনছার আলী দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে আরও বক্তব্য রাখেন— সংগঠনের কেন্দ্রীয় নেতা শামসুজ্জামান মিলন, রবি হাসান ফখরি, স্বাধীনতা পার্টির সাধারণ সম্পাদক ফয়েজ হোনে, বিপ্লবী কৃষক সংহতির সাধারণ সম্পাদক সিকদার হারুনর রশীদ মাহমুদ প্রমুখ।

মানববন্ধনে আনছার আলী দুলাল আখচাষিদের ও শ্রমিক কর্মচারীদের বকেয়া টাকা পরিশোধ, আখের দাম মণপ্রতি ২০০ টাকা নির্ধারণ এবং আখচাষি ইউনিয়নের ১৯ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

 

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম