মীর কাসেমের ২৫ মিলিয়ন ডলার ফেরত আনার চেষ্টা দুদকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০২০, ২১:১৭আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ২২:১৩

মীর কাসেম আলী (ফাইল ফটো)

মানবতাবিরোধী অপরাধের বিচারে ফাঁসির রায় কার্যকর হওয়ার মীর কাসেম আলীর ২৫ মিলিয়ন মার্কিন ডলার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে দুর্নীতি দমন কমিশন-দুদক। এরই ধারাবাহিকতায় দুদকের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা ইউনিটে (বিএফআইইউ) চিঠি দেওয়া হয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) কমিশনের সচিব  ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার বিষয়টি নিশ্চিত করেন।

দুদক সচিব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মীর কাসেম আলী যুক্তরাষ্ট্রে ২৫ মিলিয়ন ইউএস ডলার পাচার করেছেন বলে অভিযোগ ছিল। অভিযোগের বিরুদ্ধে দুদক অনুসন্ধান করে। এই অর্থ যুদ্ধাপরাধের বিচারকে প্রভাবিত করতে ব্যবহার করা হয়েছে। বর্তমানে অনুসন্ধান পর্ব বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা ইউনিটের কাছে রয়েছে।’

উল্লেখ্য, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৬ সালের ৩ সেপ্টেম্বর জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ইসলামী ছাত্রশিবিরের (তৎকালীন ছাত্রসংঘ) প্রতিষ্ঠাতা সভাপতি মীর কাসেম আলী ১৯৮৫ সাল থেকে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ মজলিসে শুরার সদস্য হিসেবে দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। ব্যবসায়ী মীর কাসেম আলী মানবতাবিরোধী অপরাধের বিচার প্রভাবিত করতে বিদেশে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেন।

/এনএল/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম