রাষ্ট্রপতির পুরস্কার পেলো শেলটেক টেকনোলজিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০২০, ২২:৪২আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ২২:৪৩

রাষ্ট্রপতির পুরস্কার পেলো শেলটেক টেকনোলজিস বাংলাদেশের বাণিজ্যিক খাতের উন্নয়ন, গুণগতমান এবং শিল্পোন্নয়নে বিশেষ অবদানের জন্য মাঝারি শিল্প হিসেবে ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ২০১৮’ পেয়েছে শেলটেক টেকনোলজিস। সোমবার (২৮ ডিসেম্বর) বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ূন।  শেলটেক টেকনোলজিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজয়ীদের মধ্যে চারটি বৃহৎ শিল্পের, চারটি মাঝারি, তিনটি ক্ষুদ্র, তিনটি মাইক্রো, তিনটি কুটির শিল্প এবং দুটি হাই-টেক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। শেলটেক টেকনোলজিস লিমিটেডকে মাঝারি শিল্পের সফল প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্রপতির শিল্পোন্নয়ন  পুরস্কার ২০১৮ প্রদান করা হয়।

শেলটেক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ প্রধান অতিথির কাছ থেকে পদক এবং সার্টিফিকেট গ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কামাল আহমেদ ও এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জনাব কে এম আলী আজম।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম