রাস্তার মোড়ে মোড়ে যাত্রী ওঠানামা বন্ধ করতে কঠোর হচ্ছে ডিএমপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০২০, ১৭:১৮আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ১৭:২৩

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম রাজধানীকে যানজটমুক্ত ও যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে রাস্তার মোড়ে মোড়ে গাড়ি দাঁড়ানো ও যাত্রী ওঠানামা বন্ধ করতে কঠোর হচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ লক্ষ্যে আগামী এক মাসের মধ্যে পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়নের জন্য ট্রাফিক কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় ডিএমপি সদর দফতরে অনুষ্ঠিত ট্রাফিক বিভাগের দায়ের করা মামলা, রেকারিং, জরিমানা ইত্যাদি সংক্রান্ত আলোচনা সভায় এমন নির্দেশনা প্রদান করেন তিনি।

এ সময় বেড়িবাঁধ এলাকার যানজট নিরসনে করণীয় সম্পর্কে ডিএমপি কমিশনার বলেন, ‘সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা করে  যানজটমুক্ত রাখার লক্ষ্যে বেড়িবাঁধগুলো থেকে বালু ও অন্যান্য সামগ্রী সরিয়ে ফেলতে হবে। ড্রাইভিং লাইসেন্স ও শৃঙ্খলা সংক্রান্ত ট্রাফিক মামলা বাড়িয়ে চালকদের নিয়মের মধ্যে নিয়ে আসতে হবে। বিশৃঙ্খলার সংস্কৃতি হতে বের হয়ে না আসতে পারলে, আমাদের পরবর্তী প্রজন্মকেও এর কুফল ভোগ করতে হবে।’

ডিএমপি কমিশনার নির্দেশনায় আরও বলেন,‘অনেক গাড়ি ট্রাফিক পুলিশের দেওয়া সিগন্যাল অমান্য করে থাকে। সিগন্যাল অমান্যকারীদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নিতে হবে।’ ফিটনেসবিহীন গাড়ি ও রাস্তায় অচল গাড়িগুলো রেকারিং করে যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ দেন তিনি।

এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ড. এ এফ এম মাসুম রব্বানী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) কৃষ্ণ পদ রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তার, যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর), অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আব্দুর রাজ্জাকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

/এআরআর/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম