কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল ধ্বংস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০২০, ১৮:০৩আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ১৮:০৭

বাংলাদেশ কোস্ট গার্ড অবৈধ জালের ব্যবহার রোধে চলা অভিযানের ধারাবাহিকতায় চাঁদপুরে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকালে ৭৫ লাখ মিটার অবৈধ নতুন কারেন্ট জালসহ দুই জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। পরে জব্দ করা জাল ধ্বংস করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের ওয়্যারলেস মোড় সংলগ্ন গাছতলা ব্রিজ এলাকায় মঙ্গলবার সকালে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মুন্সীগঞ্জ থেকে হরিণাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো- ন- ১৫-৪২-৬২) থেকে নতুন কারেন্ট জালসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন— মো. আরিফ (৩২) ও আব্দুল বারেক (৪২)।

পরে জব্দ করা জাল নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়। আটক দুই জনকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন।

আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অবৈধ কারেন্ট জাল দিয়ে মৎস্য ধরা রোধে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে জানান কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক।

/আরটি/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম