বোমা তৈরির সরঞ্জাম কেনার সময় আনসার আল-ইসলামের সদস্য আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০২০, ১৬:৩৭আপডেট : ৩১ ডিসেম্বর ২০২০, ১৬:৩৮

বোমা তৈরির সরঞ্জাম কেনার সময় আনসার আল-ইসলামের  সদস্য আটক

বোমা তৈরির সরঞ্জাম কেনার সময় রাজধানীর কল্যাণপুর থেকে আনসার আল-ইসলামের সামরিক শাখার দুই জঙ্গিসহ মোট ৬ সদস্যকে আটক করেছে র‍্যাব-৪। আটক জঙ্গিরা হলো— শাকিল ইসলাম (১৯),  আশিকুর রহমান (১৮), আবু ওবায়দুল্লাহ (১৭), তৌকির হোসেন (১৪), আরাফাত হোসেন নাঈম (১৯) ও আফসানুর রহমান রুবেল (৩১)।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) র‍্যাব-৪ এর সহকারী পরিচালক এএসপি মো. জিয়াউর রহমান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

এএসপি  জিয়াউর রহমান চৌধুরী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় বোমা তৈরির সরঞ্জাম কেনার সময় সংগঠনটির সামরিক শাখার দুই সদস্য মো. শাকিল ইসলাম ও মো.আশিকুর রহমানকে আটক করা হয়।

আটকের সময় তাদের কাছে  বোমা তৈরির ম্যানুয়াল পাওয়া গেছে।’

তিনি জানান, এছাড়া ঢাকা, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, সিরাজগঞ্জ ও রাজশাহীতে অভিযান চালিয়ে আনসার আল ইসলামের আরও  চার সদস্যকে আটক করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক জঙ্গিরা জানিয়েছে, গোপন বৈঠকের পাশাপাশি বন্ধুত্ব তৈরি করে নতুন সদস্য সংগ্রহ করে আসছিল তারা। সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন উগ্রবাদী পোস্ট, ভিডিও আপলোড করে এ কার্যক্রমও চালাতো তারা।

আটক জঙ্গিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

/এসএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম