প্রশ্নপত্র জালিয়াত চক্র: জনতা ব্যাংকের কর্মকর্তাসহ গ্রেফতার ৭

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০২০, ১৭:০৭আপডেট : ৩১ ডিসেম্বর ২০২০, ১৭:১৩

প্রশ্নপত্র জালিয়াত চক্র: জনতা ব্যাংকের কর্মকর্তাসহ গ্রেফতার ৭ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও সরকারি ব্যাংকে চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের সমাধানসহ পরীক্ষায় জালিয়াতির সঙ্গে জড়িত  চক্রের সাত জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে জনতা ব্যাংকের সিনিয়র অফিসারসহ সাইফুরস কোচিংয়ের ইংরেজি বিষয়ের একজন শিক্ষকও রয়েছেন।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে সিআইডির সদর দফতরে আয়োজিত  সংবাদ সম্মেলনে সংস্থার অতিরিক্ত ডিআইজি কামরুল আহসান এ তথ্য জানান।

প্রতারণার অভিযোগে গ্রেফতার ব্যক্তিরা  হলেন— জনতা ব্যাংকের সিনিয়র অফিসার মো. রকিবুল হাসান (২৫), সাইফুরসের ইংরেজি শিক্ষক রাশেদুজ্জামান সজীব (৩৬), হাছান মাহমুদ (২২),  মানিক কুমার প্রামাণিক (৩৮), মো. শফিকুল ইসলাম (৩০),রিপন কুমার (২৬) ও নাফিউল ইসলাম তাহসিন (১৮)।

অতিরিক্ত ডিআইজি কামরুল আহসান বলেন, ‘পরীক্ষায় জালিয়াতি করা চক্রের সদস্যরা তিনটি ধাপে কাজ করতো। প্রথমে তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের খুঁজে বের করে। দ্বিতীয়ত, পরীক্ষার প্রশ্নপত্র সমাধানের জন্য ভালো মানের ছাত্রদের খুঁজতো। আর তৃতীয়ত, যে কেন্দ্রে পরীক্ষার্থী থাকবে, সে কেন্দ্রকে আলাদাভাবে পর্যবেক্ষণে রাখতো।’

সিআইডির হেফাজতে গ্রেফতার তিন প্রতারক তিনি বলেন, ‘তাদের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই চক্রটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং চাকরির নিয়োগ পরীক্ষার অনেক আগে থেকেই ভর্তিচ্ছু শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের সাসঙ্গে যোগাযোগ করতো। তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা সংগ্রহ করতো। পরীক্ষা চলাকালীন সময়ে তারা পরীক্ষার প্রশ্ন ডিজিটাল ডিভাইসের সহায়তায়  কেন্দ্রের  বাইরে বের করে নিয়ে আসতো। পরে  সেই প্রশ্নপত্র দ্রুত সময়ের মধ্যে সমাধান করে আবারও পরীক্ষার্থীদের কাছে পাঠাতো।’

সিআইডির এই কর্মকর্তা আরও বলেন, ‘২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটটের ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে নাফিউল ইসলাম তাহসিনকে মোবাইলসহ গ্রেফতার করা হয়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাদী হয়ে তেজগাঁ থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়ের করে। তথ্য পর্যালোচনা ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে হাসান মাহমুদ ও সাইফুরসের ইংরেজি শিক্ষক রাশেদুজ্জামান সজীবকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জনতা ব্যাংকের সিনিয়র অফিসার রকিবুল হাসানকে গ্রেফতার করা হয়। সর্বোপরি রকিবুল হাসানের দেওয়া তথ্যের ভিত্তিতে মানিক কুমার প্রমাণিক, শাফিকুল ইসলাম ও  রিপন কুমারকে বুধবার গ্রেফতার করা হয়।’

রকিবুল হাসান সম্পর্কে  অতিরিক্ত ডিআইজি কামরুল আহসান  বলেন, ‘ভর্তি ও সরকারি ব্যাংকের চাকরির নিয়োগ পরীক্ষায় জালিয়াতি করে কোটি কোটি টাকা উপার্জন করে বিলাসী জীবন যাপন করছেন  এই ব্যাংক কর্মকর্তা। নামে-বেনামে তার আছে অবৈধ সম্পদ।’

 

/এসএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম