বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে ঢাবিতে নতুন বছরকে বরণ

ঢাবি প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২১, ০০:৪৩আপডেট : ০১ জানুয়ারি ২০২১, ০০:৪৩

বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে ঢাবিতে নতুন বছরকে বরণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন বছর উদযাপন করা হয়েছে। নতুন বছরের প্রথম প্রহরে (৩১ ডিসেম্বর দিনগত রাত ১২টা ১ মিনিটে) বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শ্রদ্ধা জানায় বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। এছাড়া থার্টি ফাস্ট নাইটে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবেশে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়। নিরাপত্তা বিধানে ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মধুর ক্যান্টিনের স্বত্বাধিকারী ও শহীদ মধুসূদন দে এর সন্তান অরুণ দে, মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক মো. আল মামুন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাকসুদ হাওলাদার, সোহাগ মিয়াসহ সংগঠনটির ২০ জনের মতো নেতাকর্মী।

বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে ঢাবিতে নতুন বছরকে বরণ
থার্টিফার্স্ট নাইটে ঢাবিতে কঠোর নিরাপত্তা
থার্টিফার্স্ট নাইটে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবেশে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। নতুন বছর উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রবেশপথে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিমের সদস্যরাও নিরাপত্তার দায়িত্বে ছিলেন। বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড ছাড়া বহিরাগত কাউকে ঢুকতে দেওয়া হয়নি। এছাড়া নিষেধাজ্ঞার কারণে এবার ক্যাম্পাসে আতশবাজি কিংবা ফানুশ ওড়ানো হয়নি।

বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে ঢাবিতে নতুন বছরকে বরণ
নিরাপত্তার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রাব্বানী বলেন, অতীত অভিজ্ঞার আলোকে থার্টিফার্স্ট নাইটে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তার ব্যবস্থা নিতে হয়। এবারও নেওয়া হয়েছে। নিরাপত্তা বিধানে মাঠে আইনশৃঙ্খলা বাহিনী ও আমাদের প্রক্টরিয়াল টিম রয়েছে।

বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে ঢাবিতে নতুন বছরকে বরণ

ছবি তুলেছেন: সাজ্জাদ হোসেন

/এসআইআর/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক