অবৈধভাবে বিদেশ পাঠিয়ে অপহরণ করে মুক্তিপণ আদায় করতো তারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০২১, ১৩:৩৫আপডেট : ০১ জানুয়ারি ২০২১, ১৩:৩৫

অবৈধভাবে বিদেশ পাঠিয়ে অপহরণ করে মুক্তিপণ আদায় করতো তারা অবৈধ পথে ইউরোপ ও আমেরিকায় মানবপাচারের অভিযোগে চার জনকে আটক করা হয়েছে। বিদেশে পাঠানোর পর তারা ভুক্তভোগীদের আটক করে মুক্তিপণ আদায় করতো। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাতে মূল হোতাসহ পাচারকারীদের আটকের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক।

রাজধানী ও আশপাশের বিভ্ন্নি এলাকা থেকে আটককৃত মানবপাচারকারী চক্রের সদস্যরা হলো- বাছির উদ্দিন কাজল (৫২), মো. মঞ্জু (৪১), অপু (৪২) ও সাভার থেকে আটক মূল হোতা মহিউদ্দিন (৫১)।

ফারজানা হক জানান, এক নারীর অভিযোগে র‌্যাব জানতে পারে, মানবপাচারকারী চক্রের সদস্যরা ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশে লোক পাঠানোর কথা বলে বিভিন্ন সময়ে টাকা আদায় করছে।  তারা নগদ পাঁচ লাখ টাকা নিয়ে অভিযোগকারীর মেয়ের জামাইকে পর্যটন ভিসায় দুবাই পাঠায়। পরবর্তীতে ঘানা হয়ে ফ্রান্সে যাওয়ার প্রলোভন দেখায়। ছয় লাখ টাকা নিয়ে ভারত থেকে ঘানার জাল পর্যটন ভিসা সংগ্রহ করে তাকে ঘানায় পাঠায়। ঘানা পৌঁছানোর পর মানবপাচারকারীরা তাকে অপহরণ করে মুক্তিপণ বাবদ ২০ লাখ টাকা দাবি করে। ধাপে ধাপে ১১ লাখ টাকা পরিশোধ করেন ভিকটিমের স্বজনরা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ফারজানা হক আরও জানান, আসামিরা মানবপাচারের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/আরটি/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম