রাজধানীর রামপুরা থানা এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-গুলশান বিভাগ। গ্রেফতার ব্যক্তিদের নাম— নাদিম মাহমুদ (২৭) ও মো. রিয়াজুল ইসলাম রিপন (৪৪)।
শুক্রবার (১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. গোলাম সাকলায়েন।
গোলাম সাকলায়েন বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় রামপুরা থানার বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার ব্যক্তিরা কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট কিনে ঢাকায় এনে বিক্রি করতো।’
পুলিশ জানায়, গ্রেফতার দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে রামপুরা থানায় মামলা দায়ের করা হয়েছে।








