নির্মাতা অনন্য মামুনের গ্রেফতারে পেন বাংলাদেশের নিন্দা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২১, ১৭:৩০আপডেট : ০২ জানুয়ারি ২০২১, ১৮:১৭

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত একটি চলচ্চিত্রের দৃশ্যে পুলিশকে হেয় করার অভিযোগে ‘পর্নগ্রাফির মামলায়’ পরিচালক অনন্য মামুনকে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছে পেন বাংলাদেশ। শনিবার (২ জানুয়ারি) আন্তর্জাতিক লেখক সংগঠন পেন ইন্টারন্যাশনালের বাংলাদেশ শাখা, পেন বাংলাদেশের মহাসচিব মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘‘১৬ ডিসেম্বর একটি অনলাইন অ্যাপে মুক্তি পাওয়া ‘নবাব এলএলবি’ চলচ্চিত্রে পুলিশকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। এই দৃশ্যটি নিয়ে আপত্তি জানিয়েছে পুলিশ। পেন বাংলাদেশ বিশ্বাস করে এই ধরনের গ্রেফতার বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা ও মৌলিক শিল্প চর্চা ব্যাহত করবে।’’

এতে আরও বলা হয়, ‘চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুনের নিঃশর্ত মুক্তি ও বাংলাদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনে সরকারের প্রতি দাবি জানায় পেন বাংলাদেশ।’

/এসও/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম