সৈয়দ আশরাফের সমাধিতে স্থানীয় সরকার মন্ত্রী ও ডিএনসিসি মেয়রের শ্রদ্ধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০২১, ১৯:২৪আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ১৯:২৪

আওয়ামী লীগের সাবেক সাধারণ সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশেনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। রবিবার (৩ জানুয়ারি) দুপুর দুটায় মেয়র ও মন্ত্রী শ্রদ্ধা নিবেদন করে দোয়া ও মোনাজাত করেন।
মোনাজাত শেষে মেয়র বলেন, সৈয়দ আশরাফ সৎ ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকর্মী হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি আজ আমাদের মাঝে নেই। তার পিতাও দেশের মানুষের জন্য অনেক ত্যাগ করেছেন। তারা যেভাবে লোভ-লালসার ঊর্ধ্বে থেকে কাজ করেছেন। আমাদেরও সেভাবে কাজ করতে হবে। আওয়ামী লীগের সাবেক সাধারণ সৈয়দ আশরাফুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদন
তাজুল ইসলাম বলেন, সৈয়দ আশরাফ একজন সৎ, আদর্শবান ও নির্লোভ মানুষ ছিলেন। অনেক বড়-বড় দায়িত্বে থাকার পরেও তাকে কেউ নীতি-আদর্শের বাইরে নিতে পারেনি।
এসময় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম