কারচুপি করে পার পেলো না রাজধানীর দুই পেট্রোল পাম্প

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০২১, ১৯:১৪আপডেট : ০৪ জানুয়ারি ২০২১, ১৯:১৪

পরিমাপে কারচুপির অপরাধে দুটি পেট্রোল পাম্পের বিরুদ্ধে মামলা দায়ের ও ৭৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর মহাখালী ও তেজগাঁও এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়।

সোমবার (৪ জানুয়ারি) মহাখালীর বীর উত্তম এ.কে খন্দকার রোড এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় দেখা যায় ‘মেসার্স গুলশান সার্ভিস স্টেশন’ জ্বালানি তেল পরিমাপে একটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৯০ মিলি লিটার কম দিচ্ছে। রাজধানীর পেট্রোল পাম্পে বিএসটিআই এর অভিযান

এছাড়াও তেজগাঁও এলাকার ‘মেসার্স ট্রাস্ট ফিলিং স্টেশন’ জ্বালানি তেল পরিমাপে তিনটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ৫০, ৬০ ও ৫০ মিলি লিটার এবং একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৫০ মিলি লিটার করে কম দিচ্ছে।

ভ্রাম্যমাণ আদালত  প্রতিষ্ঠান দুটিকে পৃথকভাবে ৫০ হাজার ও ২৫ হাজার টাকা করে সর্বমোট ৭৫ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া ক্রটিপূর্ণ ডিসপেন্সিং ইউনিটগুলো দিয়ে জ্বালানি তেল বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত অভিযানে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে ঊর্ধ্বতন পরীক্ষক মো. রাকিবুল আলম এবং পরিদর্শক মো. নাজমুস সায়াদত অংশগ্রহণ করেন।

/এসএস/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক