ই-প্রকিউরমেন্টে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় জনগণের অংশ গ্রহণ বাড়বে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০২১, ১৫:১০আপডেট : ০৫ জানুয়ারি ২০২১, ১৫:১০

বিচার বিভাগসহ দেশের সব সেক্টরে ই-প্রকিউরমেন্ট ব্যবস্থার যথাযথ বাস্তবায়ন করা সম্ভব হলে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় জনগণের অংশ গ্রহণ বাড়বে ও স্বচ্ছতা নিশ্চিত হবে বলে মনে করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। 

মঙ্গলবার (৫ জানুয়ারি) বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত ই-প্রকিউরমেন্ট বিষয়ক অনলাইন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকারের প্রকিউরমেন্ট সংক্রান্ত বিষয়ে দুর্নীতি হ্রাস করে দ্রুত সময়ে সঠিক আইটেম, সঠিক মূল্যে পাওয়ার ক্ষেত্রে ই-প্রকিউরমেন্ট এর গুরুত্ব অপরিসীম। অ্যানালগ পদ্ধতিতে সরকারি ক্রয়-সংক্রান্ত বিষয়ে দুর্নীতির সুযোগ থাকে। দুর্নীতি দূর করে সব সেক্টরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। সরকারি ক্রয় ব্যবস্থাকে অধিক স্বচ্ছ ও জনমুখী করার লক্ষ্যে গত ১০ বছরে সরকারি ক্রয় কার্যক্রমে নানা সংস্কার আনা হয়েছে। বিদ্যমান আইন ও বিধিমালা সঠিকভাবে অনুসরণ করেই দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে সময়মতো সরকারি ক্রয় কার্যাবলি সম্পাদন করতে পারলে দুর্নীতি কমবে, সুশাসন প্রতিষ্ঠা হবে।
তিনি বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নের অংশ হিসেবে সরকারি ক্রয় কার্যক্রমে ই-প্রকিউরমেন্ট পদ্ধতি চালু করা হয়েছে যার মাধ্যমে দক্ষতা, স্বচ্ছতার পাশাপাশি বেড়েছে প্রতিযোগিতা। 

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক খোন্দকার মুসা খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব গোলাম সারওয়ার, প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) বিকাশ কুমার সাহা এবং ইনস্টিটিউটের  পরিচালক (প্রশিক্ষণ) গোলাম কিবরিয়া বক্তৃতা করেন।


 

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম