খিলগাঁওয়ে ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২১, ১৬:৪৮আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ১৬:৪৮

রাজধানীর খিলগাঁওয়ে খিদমা হাসপাতালের পাশে ট্রেনের ইঞ্জিনের নিচে কাটা পড়ে এসিআই কোম্পানির সেলসম্যান নুরুল ইসলাম (২৮) ও রাকিব (২৭) নামে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (৬ জানুয়ারি) দুপুরের দিকে ঘটনাটি ঘটে। বিষয়টি  নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রকিব উল হোসেন।

ওসি রকিব উল হোসেন জানান, তারা দুজন রেল লাইন পার হওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন। সে সময় ঢাকা থেকে ছেড়ে যাচ্ছিল একটি ট্রেন। বিপরীত দিক থেকে কমলাপুরগামী ট্রেনের একটি ইঞ্জিন যাওয়ার সময় তাদের ধাক্কা দেয়। তখন দু’জনই  ইঞ্জিনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

/এআইবি/এসএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম