স্বাস্থ্য অধিদফতরের দুই বিভাগে নতুন দুই পরিচালক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২১, ১৮:৩৫ আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ২১:০১

স্বাস্থ্য অধিদফতরের গুরুত্বপূর্ণ দুই বিভাগের পরিচালক পদে নিয়োগ পেয়েছেন নতুন দুই অধ্যাপক। তারা হলেন– অধ্যাপক ডা. রোবেদ আমিন ও অধ্যাপক ডা. নাজমুল ইসলাম। তাদের অসংক্রামক ও সংক্রামক রোগ বিভাগের পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব (পার-২) মো. আবু রায়হান মিঞা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

অধ্যাপক ডা. রোবেদ আমিন বর্তমানে অধ্যাপক ডা. রোবেদ আমিন ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) মেডিসিন বিভাগের এবং অধ্যাপক ডা. নাজমুল ইসলাম কোভিড-১৯ রেসপন্স ইমার্জেন্সি অ্যাসিসটেন্স প্রকল্পের পরিচালক হিসেবে কর্মরত আছেন।

প্রজ্ঞাপনে আরও দুটি রদবদলের কথাও বলা হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস)-এর পরিচালক ডা. হাবিবুর রহমানকে পরিচালক (হোমিও দেশজ) এবং কুমিল্লা মেডিক্যাল কলেজের ট্রান্সফিউশন বিভাগের প্রধান অধ্যাপক ডা. মিজানুর রহমানকে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস)-এর পরিচালক পদে বদলি করা হয়েছে।

/জেএ/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মরিয়মের পরিবারের সঙ্গে আপস: জামিন পেলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী
মরিয়মের পরিবারের সঙ্গে আপস: জামিন পেলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী
সরকারের মানবিকতাকে দুর্বলতা ভাবলে ভালো হবে না: সালেহ শিবলী
সরকারের মানবিকতাকে দুর্বলতা ভাবলে ভালো হবে না: সালেহ শিবলী
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: আপসনামায় যা আছে
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: আপসনামায় যা আছে
ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা, মাঝআকাশে রক্তক্ষয়ী নাটকীয়তা
ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা, মাঝআকাশে রক্তক্ষয়ী নাটকীয়তা
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো