স্বাধীনতাবিরোধীদের স্বজনদের আওয়ামী লীগে অন্তর্ভুক্ত না করার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২১, ২০:০৮আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ২০:০৯

স্বাধীনতাবিরোধী রাজাকার, আলবদর, আলশামস পরিবারের কোনও সদস্যকে আওয়ামী লীগের কোনও কমিটিতে অন্তর্ভুক্ত না করা এবং জনপ্রতিনিধি হিসেবে মনোনয়ন না দেওয়াসহ ৭ দফা দাবি জানিয়েছে বাংলাদেশে সচেতন মুক্তিযোদ্ধা ও প্রজন্ম পরিষদ।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এসব দাবি জানানো হয়।

পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন বলেন, ‘স্বাধীনতাবিরোধী এই রাজাকার, আলবদর, আলশামস পরিবারের কোনও সদস্যকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দিলে মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হবে। দলের পরিশ্রম বিফলে যাবে। বঙ্গবন্ধুর সকল অর্জন নষ্ট হবে। আর যদি তাদের কাউকে দলীয় মনোনয়ন দেওয়া হয় তাহলে এর প্রতিবাদে সচেতন বীর মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ রাজপথে নামতে বাধ্য হবে।’

তাদের দাবিগুলোর মধ্যে আছে, স্বাধীনতাবিরোধীদের পরিবারের কোনও সদস্যকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না দেওয়া, দলীয় পদবী না দেওয়া ও বর্তমানে যারা পদবী নিয়ে আছেন অনতিবিলম্বে তাদেরকে বহিষ্কার করা, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ২০ হাজার টাকা প্রদান করা, মুক্তিযোদ্ধাদের হয়রানি না করার ব্যবস্থা করা, মুক্তিযোদ্ধাদের গৃহ নির্মাণের জন্য ১৫ লাখ টাকা সুদ বিহীন ঋণ দেওয়া, প্রত্যেক জেলাগুলোতে বীর মুক্তিযোদ্ধাদের গণকবর সংস্কার ও সংরক্ষিত রাখা এবং মুক্তিযোদ্ধা প্রজন্মদের বন্ধ হওয়া ৩০ শতাংশ কোটা চালু করা।

/এসও/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম