পুলিশ বাহিনীকে দুর্নীতিমুক্ত করতে শুদ্ধি অভিযান চলছে: আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২১, ১৬:৩৫আপডেট : ০৮ জানুয়ারি ২০২১, ২০:৪১

পুলিশ বাহিনীকে দুর্নীতিমুক্ত করতে শুদ্ধি অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

শুক্রবার (৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত ‘বার্ষিক সাধারণ সভা-২০২০’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলে।

আইজিপি বলেন, ‘পুলিশ সদস্যরা যদি পুলিশের বাইরে গিয়ে দায়িত্বের ঊর্ধ্বে থেকে কোনও অপকর্ম করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে আমাদের মনোভাব অত্যন্ত কঠোর। বাংলাদেশ পুলিশের লক্ষ্য হচ্ছে— অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা ব্যত্যয়ে শূন্য সহিষ্ণুতা।’

তিনি বলেন, ‘আমরা নিজেদের ঘরের ভেতর থেকেই শুদ্ধি অভিযান শুরু করতে চাই। আমরা চেষ্টা করছি আগে নিজেদের ঘরকে শুদ্ধ করতে দুর্নীতিমুক্ত করতে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’

সাংবাদিকরা কোটি কোটি মানুষকে মোটিভেটেড করতে পারেন উল্লেখ করে আইজিপি বলেন, ‘আপনি অপিনিয়ন বিল্ডার, অপিনিয়ন বিল্ড করা অনেক কঠিন কাজ। সবাই তা করতে পারেন না। সাংবাদিকরা অপিনিয়ন বিল্ড করেন এবং সমাজের গতি-প্রকৃতি অনেক সময় পরিবর্তন হয়ে যায়। যেহেতু আপনারা অপিনিয়ন বিল্ডার, মুহূর্তের মধ্যে কোটি কোটি মানুষের হৃদয়ে প্রবেশ করতে পারেন, সেজন্য আপনাদের কলমের যে শক্তি সে শক্তি সম্পর্কে পুরোপুরি সচেতন থাকবেন, এটাই আমরা প্রত্যাশা করি।’

তিনি বলেন, ‘পুলিশের মধ্যে যদি কোনও মাদকসেবী থাকে, তাহলে তাকে বাহিনী থেকে বের করে দেওয়া হচ্ছে। আমরা ডোপ টেস্ট করছি। এরমধ্যে পুলিশের সব পর্যায়ের কর্মকর্তাদের ডোপ টেস্ট করা হচ্ছে। আমরা আমাদের ঘর পরিচ্ছন্ন করতে চাই। এছাড়া কেউ কেউ মাদক সেবন করেন না, কিন্তু মাদকের সঙ্গে জড়িত। এমন পুলিশ সদস্যদের চিহ্নিত করে তাদেরও চাকরিচ্যুত করা হচ্ছে। এক্ষেত্রেও আমরা শূন্য সহিষ্ণুতা বাস্তবায়ন করতে চাই।’

বেনজীর আহমেদ বলেন, ‘বাংলাদেশ অর্থনীতিসহ সবদিক দিয়েই এগিয়ে যাচ্ছে। দেশের এই অগ্রযাত্রায় আমাদের সব ক্ষেত্রেই শুদ্ধতা দরকার।’ 

পুলিশের দুর্নীতির বিষয়ে কাজ করা হচ্ছে জানিয়ে আইজিপি বলেন, ‘শুরুতে মোটিভেশনাল অ্যাক্টিভিটিস এবং ডিসিপ্লিন নিয়ে কাজ করছি। আর দ্বিতীয় হচ্ছে পুলিশ ‘ব্রুটালিটি’ বা নিষ্ঠুরতা আমরা চাই না। আমরা চাই না পত্রপত্রিকায় পুলিশের নিষ্ঠুরতা নিয়ে খবর ছাপা হোক। আমরা খবর হতে চাই না।’

পশ্চিমা বিশ্ব করোনা মোকাবিলায় হিমশিম খেয়েছে, কিন্তু আমাদের দেশে আধুনিক সব রিসোর্স না থাকা সত্ত্বেও সরকারের নেতৃত্বে করোনা মোকাবিলা করতে পেরেছে এবং সেটা বিশ্বব্যাপী স্বীকৃত পেয়েছে। ব্লুমবার্গের হিসাব মতে, আমরা করোনা মোকাবিলায় বিশ্বে ২০তম হয়েছি, এটা অনেক বড় ব্যাপার। করোনার প্রভাবে বিশ্বের বাঘা বাঘা দেশ অর্থনৈতিকভাবে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আল্লাহর রহমতে আমাদের অর্থনীতি খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়নি।’ আমাদের অর্থনীতি ঠিক আছে বলেও জানান বেনজীর আহমেদ।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ক্র্যাব সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু প্রমুখ। এছাড়াও ক্র্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

/আরটি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম