বঙ্গবন্ধু ম্যারাথন উপলক্ষে ডিএমপির যত নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২১, ১৪:২৩আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ১৪:২৩

আগামীকাল রবিবার (১০ জানুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১। রাজধানীর বনানীতে বাংলাদেশ আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে হাতিরঝিল গিয়ে শেষ হবে এই ম্যারাথন। এ উপলক্ষে নির্দিষ্ট রুট ও তার আশপাশ এলাকার নিরাপত্তা এবং ম্যারাথন চলাকালীন যানজট পরিহারের লক্ষ্যে কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ শনিবার (৯ জানুয়ারি) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ এ প্রায় ২০০ জন দেশি-বিদেশি খেলোয়াড় ফুল ম্যারাথন ও হাফ ম্যারাথনে অংশ নেবেন।

ডিএমপি’র নির্দেশনায় বলা হয়েছে-

১. রবিবার (১০ জানুয়ারি) ভোর ৪টা ৩০ মিনিট থেকে ম্যারাথন শেষ না হওয়া পর্যন্ত হাতিরঝিলে সব ধরনের যানবাহন প্রবেশ নিষিদ্ধ থাকবে।

২. ম্যারাথন চলাকালীন হাতিরঝিলের অভ্যন্তরে সব ধরনের বাস সার্ভিস বন্ধ থাকবে।

৩. আগত দর্শনার্থীরা তাদের যানবাহনকে পার্কিং এর নির্দিষ্ট স্থানে রেখে পায়ে হেঁটে ভেতরে প্রবেশ করবেন।

৪. সকাল ৬টা ৩০ মিনিটে আর্মি স্টেডিয়াম থেকে যাত্রা শুরু করে কাকলী হয়ে গুলশান-২ এবং গুলশান-১ অতিক্রম করে ম্যারাথন দল হাতিরঝিলে প্রবেশ করবে। দলটি যতক্ষণ যে সড়ক দিয়ে যাবে, ততক্ষণ সে সড়কটিতে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।

পার্কিং এর জন্য সাতরাস্তা মোড়ের কাছ থেকে তেজগাঁও শিল্পাঞ্চলে এসিআই অফিসের সামনে ফিনিক্স রোডে আড়ংয়ের কাছে দুটি জায়গায় পার্কিং এর ব্যবস্থা থাকবে। এছাড়া পুলিশ প্লাজার সামনে বিশেষ পার্কিং এর ব্যবস্থা থাকবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ চলাকালীন যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে এবং যানবাহন চলাচলে সাময়িক বিঘ্ন ঘটায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে ডিএমপি।

/আরটি/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম