স্ত্রীকে কুপিয়ে ও শ্যালিকাকে গলা টিপে হত্যা!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২১, ১৬:৩১আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ১৬:৩১

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে দুই বোনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (৯ জানুয়ারি) দুপুরে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন সমিতি বাজার এলাকায় একটি বাসার শোবার ঘর থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ ধারণা করছে, রিকশাচালক রনি তার স্ত্রী ও শ্যালিকাকে খুন করেছে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার শীল বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনায় বড় বোনের স্বামী রিকশাচালক রনিকে আটক করেছে পুলিশ।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

তিনি আরও জানান, নিহত দুই বোনের নাম ইয়াসমিন ও শিমু। ইয়াসমিন রিকশাচালক রনির স্ত্রী। ইয়াসমিনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তার বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। শিমুকে গলা টিপে হত্যা করা হয় হয়েছে বলে মনে হচ্ছে।

/আরটি/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম