ইয়েমেনে অপহৃত পাঁচ বাংলাদেশি দেশে ফিরেছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০২১, ২০:১৫আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ২০:১৫

দীর্ঘ এক বছর পর ইয়েমেন থেকে অপহৃত পাঁচ বাংলাদেশিকে উদ্ধার করে রবিবার (১০ জানুয়ারি) দেশে ফিরিয়ে আনা হয়েছে। গত বছরের ফেব্রুয়ারি মাসে হুতি কোস্ট গার্ড তাদের অপহরণ করেছিল। এর আগে গত ৩০ ডিসেম্বর আরও দুই জন অপহৃত বাংলাদেশি ফেরত এসেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার দেশে আসা এই পাঁচ জন হলেন— মোহাম্মাদ ইউসুফ, মোহাম্মাদ আলাউদ্দিন, মোহাম্মাদ আলমগীর, রহিম উদ্দিন এবং  আবু তৈয়ব।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তারা সৌদি আরবের একটি জাহাজে করে ওমান থেকে রওনা হওয়ার পর ঝড়ের কবলে পড়লে, ইয়েমেনের হোদেইদা বন্দরের কাছে জাহাজটি ডুবে যায়।  তখন ওই জাহাজের বাংলাদেশিসহ সব নাবিককে হুতি কোস্ট গার্ড অপহরণ করে।

বাংলাদেশিদের উদ্ধারের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ওমান, জর্ডান ও কুয়েতে অবস্থিত বাংলাদেশি দূতাবাসকে নির্দেশনা পাঠায়। এরপর আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সঙ্গে সমন্বয় করে তাদের উদ্ধার করা হয়।

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম