ড্রেনে পড়ে মৃত্যুর ঘটনায় দুই কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০২১, ১৩:৩০আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ১৭:০২

সিলেটে ড্রেনে পড়ে পেটে লোহার রড ঢুকে কবি ও সাবেক শিক্ষক নেতা আবদুল বাসিত মোহাম্মদের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটে স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব, সিলেটের সিটি করপোরেশন মেয়রসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

সোমবার (১১ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বাসিতের পরিবারের পক্ষে অ্যাডভোকেট সৈয়দ ফজলে ইলাহী এ রিট করেন।

রিটে সিলেটে সিটি করপোরেশনে অপরিকল্পিতভাবে খুঁড়ে রাখা ড্রেনে পড়ে গিয়ে কবি ও সাবেক শিক্ষক নেতা আবদুল বাসিত মোহাম্মদের মৃত্যু নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করা হয়েছে। 

গত ১১ ডিসেম্বর পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সিলেটের বিশিষ্ট কবি, ছড়াকার ও সাবেক শিক্ষক নেতা আবদুল বাসিত মোহাম্মদের (৬৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৭ ডিসেম্বর সন্ধ্যায় সিলেট নগরীর আম্বরখানার হুরায়রা ম্যানশনের সামনে সিলেট সিটি করপোরেশন কর্তৃক নির্মাণাধীন ড্রেনে পড়ে কবি আবদুল বাসিত মোহাম্মদের পেটের মধ্যে রড ঢুকে যায়। এ সময় তিনি গুরুতর আহত হন। সংকটাপন্ন অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দু’দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর ১০ ডিসেম্বর সকালে তিনি মারা যান।



 

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম