কুড়িল বিশ্বরোডে সড়ক দুর্ঘটনায় আহত চার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০২১, ১৫:১৬আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ১৫:১৬

রাজধানীর খিলক্ষেতের বিশ্বরোডে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে চার জন আহত হয়েছেন। মঙ্গলবার (১২ জানুয়ারি) বেলা সোয়া ১১ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন বাংলা ট্রিবিউনকে জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের নিয়ে যাওয়া হচ্ছে

কুর্মিটোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সফিকুল ইসলাম জানান, গাবতলী হতে ডেমরা যাওয়ার যাত্রীবাহী অসিম পরিবহন এবং নিকুঞ্জ হতে একটি প্রাইভেট কার কাকরাইল যাওয়ার পথে নিকুঞ্জ (কুড়িল বিশ্বরোড) ফ্লাইওভারের নিচে প্রাইভেটকারটিকে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে প্রাইভেট কার এবং বাসের যাত্রীসহ চার জন আহত হয়।

সংবাদ পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের একটি টিম দ্রুত দুর্ঘটনা স্থলে পৌঁছে প্রাইভেট কারের চালক আবু হানিফ (২০) কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে মিরপুর ১৪ নম্বর মার্কস মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত অন্যদেরও হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গাড়ি দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি।

/এআরআর/এসটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম