৯০ কোটি টাকা ব্যয়ে ‘অ্যাপ’ তৈরির খবর ভিত্তিহীন:  আইসিটি বিভাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০২১, ২১:১৫আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ২১:১৫

করোনা ভ্যাকসিন-বিষয়ক অ্যাপ তৈরিতে ৯০ কোটি টাকা ব্যয়ের খবরটিকে মিথ্যা, উদ্দেশ্যমূলক, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক বলে অভিহিত করেছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ।  ১১ জানুয়ারি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ‘২৫ জানুয়ারির মধ্যে আসতে পারে টিকা, নিবন্ধন অ্যাপে। এ অ্যাপ তৈরিতে প্রায় ৯০ কোটি টাকা ব্যয় হচ্ছে’ শীর্ষক সংবাদের ব্যাখ্যা দিয়েছে আইসিটি বিভাগ।

মঙ্গলবার (১২ জানুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এই ব্যাখ্যা তুলে ধরেছে আইসিটি বিভাগ।

আইসিটি বিভাগের বিবৃতিতে বলা হয়, প্রকাশিত সংবাদটি সর্বৈব মিথ্যা, উদ্দেশ্যমূলক, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক বিধায় জনগণের বিভ্রান্তি নিরসনকল্পে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। স্বাস্থ্য অধিদফতর ভ্যাকসিনের সুষ্ঠু বিতরণ ব্যবস্থাপনার লক্ষ্যে কোভিড-১৯ ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম ‘সুরক্ষা’ সফটওয়্যার ও অ্যাপটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের নিজ জনবল দিয়ে তৈরি করা হচ্ছে।  যেহেতু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের নিজস্ব জনবল দিয়ে এই অ্যাপ তৈরি হচ্ছে, সেহেতু এই সফটওয়্যার ও অ্যাপ তৈরিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, কিংবা স্বাস্থ্য অধিদফতরের কোনও অর্থ খরচ হবে না।  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সফটওয়্যারটি তৈরি করে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য অধিদফতরকে ব্যবহারের জন্য সরবরাহ করবে। সুতরাং, ‘সুরক্ষা’ সফটওয়্যার ও অ্যাপ তৈরিতে কোনও সরকারি খরচ নেই এবং এ বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কারও কাছে কোনও টাকা দাবি করেনি। 

ব্যাখ্যায় আরও বলা হয়, এতে করে সরকারি জনবল ও সম্পদের সঠিক সমন্বয়ে সরকারি অর্থের সাশ্রয় হচ্ছে।  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতর এর আগে সেন্ট্রাল এইড ম্যানেজমেন্ট সিস্টেম (ক্যামস) সফওয়্যারটি নিজস্ব জনবল দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে তৈরি করেছিল। সফটওয়্যারটি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে ব্যবহারের জন্য সরবরাহ করা হয়। এ সফটওয়্যারটি ব্যবহারে অন্যান্য মন্ত্রণালয় বা বিভাগের চাহিদার পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক এ প্রসঙ্গে এক বিবৃতিতে বলেন, ‘ভ্যাকসিন-বিষয়ক অ্যাপ তৈরিতে এক টাকাও খরচ হচ্ছে না।’

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম