রাজধানীতে আনসার আল ইসলামের সদস্য আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২১, ১৭:১৩আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ১৭:২০

রাজধানীর তেজগাঁও থানা এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের  এক সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব। আটক ওই সদস্যের নাম ইসমাইল শেখ (৩২)।

বুধবার (১৩ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব ২-এর সহকারী পরিচালক এএসপি মো. আবদুল্লাহ আল মামুন।

আবদুল্লাহ আল মামুন বলেন, ‘মঙ্গলবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে  তেজগাঁও থানার মহাখালী ফ্লাইওভারের পাশের ফুটপাত থেকে তাকে আটক করা হয়। তেজগাঁওয়ের  আরজত পাড়া এলাকার কোনও এক নিদিষ্ট স্থানে সংগঠনের  সদস্যদের সঙ্গে গোপন বৈঠকে অংশ নিতে যাচ্ছিল সে। ইসমাইল শেখ  আনসার আল ইসলামের সক্রিয় সদস্য।’ 

তিনি বলেন, ‘গত  ৩০ সেপ্টেম্বর ও ২৩ ডিসেম্বর আনসার আল ইসলামের চার জন শীর্ষ জঙ্গিকে আটক করা হয়। পরবর্তীতে পলাতক আসামিদের আইনের আওতায় আনার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। তারই ফলশ্রুতিতে ইসমাইলকে আটক করা হলো।’

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,আটক ব্যক্তি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত উগ্র ইসলামি জঙ্গিবাদী বই ও প্রচারপত্র প্রচার করে নতুন সদস্যদের দলভুক্ত করার কার্যক্রম পরিচালনা করে আসছিল। তার সঙ্গে থাকা উগ্র জঙ্গিবাদ বিষয়ক পুস্তিকা, লিফলেট ও মোবাইল থেকে জঙ্গিবাদের সঙ্গে জড়িত থাকার সরাসরি প্রমাণ পাওয়া গেছে। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বাকি সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।’

/এসএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম