করোনার অজুহাতে হোটেল শ্রমিকদের ছাঁটাই বন্ধের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২১, ১৬:৪৬আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ১৬:৪৬

মহামারি করোনার অজুহাতে স্টার হোটেলসহ সব আবাসিক হোটেলের শ্রমিকদের ছাঁটাই, নির্যাতন ও চাকরিচ্যুতসহ সব ধরনের শ্রম আইনবিরোধী কর্মকাণ্ড বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন।

শনিবার (১৬ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে ইউনিয়নের নেতারা এ দাবি জানান।

সমাবেশে সংগঠনটির সভাপতি আক্তারুজ্জামান খান বলেন, ‘আমাদের দেশের শ্রম আইন আজ পর্যন্ত পুরোপুরি কার্যকর সম্ভব হয়নি। হোটেল শ্রমিকরা শ্রম আইন বাস্তবায়নের জন্য বিভিন্ন সময় আন্দোলন করেছে। একই বিষয়ে করোনাকালে আমরা সরকারি বিভিন্ন দফতরে লকডাউনের মধ্যে মজুরি বন্ধ না করার জন্য চিঠি দেই। এমনকি প্রধানমন্ত্রীর দফতরে স্মারকলিপি দিয়েও আমরা এর কোনও সমাধান পাইনি।’

তিনি আরও বলেন, ‘হোটেল শ্রমিকদের দিয়ে ১৮ ঘণ্টাও ডিউটি করিয়েছে, কিন্তু মজুরি তেমন দেয়নি। তাদের ব্যবসা আগের মতো চললেও তারা শ্রমিকদের বেতন দিচ্ছে না। তাই আজ আমরা আজ মাঠে নামতে বাধ্য হয়েছি। শ্রমিকদের আইন বাস্তবায়নের জন্য আমরা লাগাতার আন্দোলন করে যাবো।’

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের, ট্রেড ইউনিয়ন সংঘের সহ-সভাপতি খলিলুর রহমান খলিল, ওয়েস্কো গার্মেন্টস অ্যান্ড ফ্যাক্টরির সভাপতি প্রকাশ দত্ত ও স্টার হোটেলের কর্মচারীরা। সমাবেশ থেকে তারা একটি বিক্ষোভ মিছিল শুরু করেন।

 

/বিআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম