ইয়াফেস ওসমানের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২১, ১১:২৪আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ১৫:৩৯

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের স্ত্রী বুলাহ্ আহম্মেদ আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

রবিবার (১৭ জানুয়ারি) দেওয়া শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি এমপি। এক শোকবার্তায় শিক্ষামন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধা এই নারী নেত্রী প্রগতিশীল বিভিন্ন আন্দোলনসহ ১৯৬৯-এর গণআন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি মহিলা পরিষদের নেত্রী হিসেবে নারীর ক্ষমতায়ন, সমাজকল্যাণ, শিক্ষা ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন জাতীয় সমাজ গঠনমূলক কর্মকাণ্ডে অবদান রাখেন।

রবিবার ভোরে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুলাহ্ আহম্মেদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

/ইএইচএস/এসএমএ/এনএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম