নিঃশর্ত ক্ষমা চাইলেন বগুড়ার জেনারেল সার্টিফিকেট অফিসার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২১, ১৫:১০আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ১৫:৫৯

আদালতের জরিমানার অর্থ আদায়ে এক ব্যক্তির বিরুদ্ধে অবৈধ আইনি পদক্ষেপ গ্রহণ করায় হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বগুড়ার জেনারেল সার্টিফিকেট অফিসার এসএম জাকির হোসেন। পরে আদালত তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন। পাশাপাশি মামলাটি দ্রুত নিষ্পত্তি করতে এবং মামলাটির অবৈধ প্রক্রিয়া বন্ধ করতে স্থানীয় জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রবিবার (১৭ জানুয়ারি) বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হাসান মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মৌসুমী রহমান।

এর আগে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের এক মামলায় দুদু মিয়া নামক এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড এবং ১৪ লাখ টাকা জরিমানার আদেশ দেয় বগুড়ার আদালত। পরবর্তীতে তিনি ৬ মাস সাজা খেটে কারামুক্তি পান। তবে তাকে জরিমানা করা অর্থ আদায়ের জন্য তার বিরুদ্ধে সার্টিফিকেট মামলা করা হয়। সে মামলায় নতুন করে ওয়ারেন্ট জারির পর দুদু মিয়াকে নারায়ণগঞ্জ থেকে ২০২০ সালের ২০ আগস্ট গ্রেফতার করে পুলিশ। পরে জামিন দেওয়ার এখতিয়ার নেই মর্মে দুদু মিয়াকে কারাগারে প্রেরণের আদেশ দেন বগুড়া জেলার সার্টিফিকেট অফিসার। 

এরপর ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে ২০২০ সালের ৪ নভেম্বর রিট করা হয়। সে রিটের শুনানি নিয়ে আদালত মামলাটির কর্যক্রম ৩ মাসের জন্য স্থগিত করেন এবং মামলার বৈধতা নিয়ে রুল জারি করেন। একইসঙ্গে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আসামিকে জামিন দেওয়া হয়। পাশাপাশি ওই সার্টিফিকেট অফিসার এসএম জাকির হোসেনকে ব্যক্তিগতভাবে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়। 

ওই নির্দেশনার ধারাবাহিকতায় রবিবার জাকির হোসেন হাইকোর্টে ব্যক্তিগতভাবে হাজির হন এবং তার কার্যক্রমের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। পরে আদালত তাকে নিঃশর্ত ক্ষমা প্রার্থণা করে উপরোক্ত আদেশ দেন।

 

 

 

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম