বাইকের এয়ার ক্লিনার বক্সে ১১ হাজার পিস ইয়াবা!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২১, ১৬:২৭আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ১৬:৩৮

রাজধানীর হাতিরঝিল থানা এলাকা থেকে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রাপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (লালবাগ) বিভাগ।  গ্রেফতার মাদক ব্যবসায়ীর নাম ইরফানুল হক ওরফে ইরফান (২৮)।

রবিবার (১৭ জানুয়ারি) গোয়েন্দা পুলিশের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মধুসূদন দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

মধুসূদন দাস বলেন,  শনিবার (১৬ জানুয়ারি) হাতিরঝিলের দিলু রোডে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ ইরফানুল হক ওরফে ইরফানকে  গ্রেফতার করা হয়। তার বহনকৃত মোটরসাইকেলের এয়ার ক্লিনার বক্স তল্লাশি করে ১১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা  বলেন, গ্রেফতার ইরফান কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকায় নিয়ে আসে। তার বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা দায়ের করা হয়েছে।

/এসএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম