‘ই-নামজারি ও মিসকেস মামলার শুনানি হবে ভিডিও কনফারেন্সে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২১, ২৩:৫৯আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১৪:১১

ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরীক্ষামূলকভাবে ই-নামজারি ও মিসকেস মামলার শুনানি শিগগিরই শুরু হচ্ছে বলে জানিয়েছেন ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘এতে জনগণ আরও সহজে ভূমিসেবা গ্রহণ করতে পারবেন। তখন ভূমি অফিসে গিয়ে সেবা গ্রহণেরর হার কমে আসবে।’

রবিবার (১৭ জানুয়ারি) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমি সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত বিভাগীয় কমিশনারদের সঙ্গে এক সমন্বয় সভায় ভূমি সচিব এসব কথা বলেন।

ভূমি মন্ত্রণালয়ের মূল কাজ নীতিনির্ধারণীমূলক উল্লেখ করে সচিব বলেন, ‘মাঠ পর্যায়ে সমাধানযোগ্য সিদ্ধান্ত মাঠেই সমাধান হয়ে গেলে কাজের গতি আরও বৃদ্ধি পাবে। অনলাইনে ভূমি উন্নয়ন কর, ডিজিটাল রেকর্ড রুম, আন্তঃজেলা ভূমি বিরোধ, ভূমি অফিস নির্মাণ ও জনবল নিয়োগসহ ভূমিবিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় রবিবারের সমন্বয় সভায়।

এর আগে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি গ্রহণ বিষয়ে নির্দেশনা দিয়েছিলেন বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান উম্মুল হাছনা, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান  মোস্তফা কামালসহ দেশের সব বিভাগীয় কমিশনার ও  মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সমন্বয় সভায় উপস্থিত ছিলেন।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
কোন সেবায় কত ফি, টাঙাতে হবে সব ভূমি অফিসে
ফোনে জানানো হবে নামজারি শুনানির তারিখ
ভূমি ব্যবস্থাপনায় ক্যাশলেস ই-নামজারি রবিবার থেকে 
সর্বশেষ খবর
কাটারের জাদুতে ১১ বছর, মোস্তাফিজের জন্মদিনে চেন্নাই যা বললো
কাটারের জাদুতে ১১ বছর, মোস্তাফিজের জন্মদিনে চেন্নাই যা বললো
সুশাসন কোথায়, চারদিকে কেবলই অনিশ্চয়তা
সুশাসন কোথায়, চারদিকে কেবলই অনিশ্চয়তা
বিবাদ মেটাতে গিয়ে হত্যার শিকার পুলিশের এসবি সদস্য: ১ জন গ্রেফতার, বাকিরা শনাক্ত
বিবাদ মেটাতে গিয়ে হত্যার শিকার পুলিশের এসবি সদস্য: ১ জন গ্রেফতার, বাকিরা শনাক্ত
টাকার বান্ডিল দেখে ড্রাইভার-হেলপার মিলে হত্যা, লাশ ফেলা হয় এক্সপ্রেসওয়েতে
টাকার বান্ডিল দেখে ড্রাইভার-হেলপার মিলে হত্যা, লাশ ফেলা হয় এক্সপ্রেসওয়েতে
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান